হোম > বিশ্ব

হরমুজ প্রণালির কাছে আটকা প্রায় ১ হাজার জাহাজ

আমার দেশ অনলাইন

লন্ডনের বিমা বাজারে কার্যরত বিমাপ্রতিষ্ঠানগুলোর সংগঠন লোয়েড’স মার্কেট অ্যাসোসিয়েশন (এলএমএ) জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে। সংগঠনটির মতে, নিরাপদ নৌপথ নিশ্চিত করা বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এলএমএর মেরিন ও অ্যাভিয়েশন বিভাগের প্রধান নিল রবার্টস বিবিসিকে জানান, বর্তমানে উপসাগর ও আশপাশের জলসীমায় প্রায় ১,০০০ জাহাজ অবস্থান করছে, যার প্রায় অর্ধেকই তেল ও গ্যাসবাহী ট্যাংকার।

তিনি বলেন, জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের স্বাভাবিক নিরাপত্তা উদ্বেগের কারণেই অধিকাংশ জাহাজ নোঙর করে আছে। এসব জাহাজের জন্য বিমাসুবিধা এখনো চালু রয়েছে।

রবার্টসের ভাষ্য অনুযায়ী, রোববার থেকে এখন পর্যন্ত প্রায় ৪০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপ্লারের বুধবার প্রকাশিত তথ্য বলছে, আগের সপ্তাহের তুলনায় এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে।

ইসরাইলের সমালোচকদের কণ্ঠরোধ করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন বিচারক

নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় মৃত ৬৮২, পঞ্চম দিনে চলছে উদ্ধারকাজ

এরদোয়ানকে নিয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা তুরস্কের

নেপালের বন্যায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা, কে কত সহায়তা দিচ্ছে

ইরানের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন নেতানিয়াহুর ছেলে

ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল, বাড়ছে উদ্বেগ

লাশ সংরক্ষণে চরম সংকট, ফ্রিজার চেয়ে বিদেশি সহায়তা চাইল নেপাল

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীর মেয়েকে ক্রোয়েশিয়ার বিক্রেতা: তোমাদের জন্য আইসক্রিম নেই

বন্যার তাণ্ডবে সব ভেসে গেলেও টিকে রইল একটি বাড়ি, বেঁচে গেল পুরো পরিবার

ইরান যুদ্ধে অস্ত্রের মজুত ‘সংকটজনক’, চীন-রাশিয়া মোকাবিলায় মার্কিন সক্ষমতা নিয়ে প্রশ্ন