হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৬,৪৩৮

এএফপি

ফাইল ছবি

ভেনেজুয়েলায় গত জুন মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬ হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার দেশটির কর্তৃপক্ষ সর্বশেষ এই মৃত্যুর সংখ্যা জানিয়েছে।

ভূমিকম্পের প্রায় দুই মাস পরও ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের সন্ধানে স্বজন ও উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

দেশটির পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগেজ জানান, নতুন হিসাবে মৃতের সংখ্যা গত সপ্তাহের ৬ হাজার ৩০১ জন থেকে বেড়ে ৬ হাজার ৪৩৮ জন হয়েছে।

গত ২৪ জুন মাসে ভেনেজুয়েলার উপকূলের কাছে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৯০টি ভবন ধসে পড়ে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ৬০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২৪ হাজার বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

হাজার হাজার মানুষ এখনো অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়ে আছেন। এখানে বসবাসের পরিস্থিতি অত্যন্ত কঠিন।

রাজধানী কারাকাসে চলতি সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের থাকার কয়েকটি তাঁবুও নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের জন্য নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সরকার।

সরকার বছরের শেষ নাগাদ ৪ হাজার ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত মাত্র ৩৩৫টি ঘর ক্ষতিগ্রস্তদের জন্য প্রস্তুত করা হয়েছে।

এএম

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৮

ইরানের সঙ্গে চুক্তি চান না ট্রাম্প

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক শতাধিক

হরমুজ নিয়ে টানাপোড়েনের মধ্যেই ইরানের সঙ্গে পরমাণু আলোচনা যুক্তরাষ্ট্রের

জ্বালানি তেলের দাম আবার ১০১ ডলার ছাড়াল

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ নিহত ৩

হুথি ইস্যুতে সৌদির পাশে থাকার ঘোষণা সিরিয়ার

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার পথ খুঁজছেন ট্রাম্প

লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে তুরস্কের ইস্তাম্বুল এখন বিশ্বের সেরা বিমানবন্দর

এএফডি প্রার্থী স্পিকার নির্বাচিত, উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর মের্জ