হোম > বিশ্ব

কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার হবে না

কাবুলের নিশ্চয়তা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

সীমান্ত সংঘাতের জেরে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে তাদের দেশে সন্ত্রাসী হামলা পরিচালনা করা হয়। ইসলামাবাদের এমন অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে কাবুল। এবার কাবুলের পক্ষ থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে, আফগানিস্তানের মাটি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। খবর টোলো নিউজের।

বুধবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, সম্প্রতি শরিয়া আইন বিশেষেজ্ঞদের জারি করা ফতোয়া অনুযায়ী, ‘যদি কেউ আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বা এই ব্যবস্থায় আক্রমণ করে, তাহলে লড়াই করা প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক।’

মুত্তাকি জানান, ফতোয়ায় আরো বলা হয়েছে, আফগানিস্তানের মাটি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়। কাজেই কাউকে অন্য দেশে সামরিক কার্যকলাপ পরিচালনা করার অনুমতি দেবে না আফগান সরকার।

তিনি আরো বলেন, ‘আলেমরা স্পষ্টভাবে বলেছেন, আফগানিস্তানের নেতৃত্ব অন্য দেশে কাউকে সামরিক কার্যকলাপে জড়িত হতে দেবে না। কোনো আফগান এই নির্দেশ লঙ্ঘন করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ফতোয়ায় মুসলিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করার কথা বলা হয়েছে।

সম্প্রতি কাবুলে এক সভায় বেশ কয়েকজন ধর্মীয় আলেম আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, আফগানিস্তানের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার বন্ধ করা, অন্যদেশে সামরিক কার্যকলাপে আফগানদের জড়িত থাকার বিরোধিতা এবং মুসলমানদের মধ্যে ঐক্যের ওপর জোর দেন।

আরএ

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি