হোম > বিশ্ব

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কোন্নয়ন ও চুক্তি করা ‘খুবই বিপজ্জনক’ হবে। চার দিনের সফরের অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে চীন সফরে রয়েছেন। এই সফরের প্রতিক্রিয়ায় ট্রাম্প এমন মন্তব্য করেন। খবর বিবিসির।

বৃহস্পতিবার তার স্ত্রী মেলানিয়া সম্পর্কে একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ব্রিটেন চীনের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্ক বাড়াচ্ছে কি না। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আচ্ছা, তাদের জন্য এটা করা খুবই বিপজ্জনক।”

ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি। বরং কানাডাকে সতর্ক করে বলেন, চীনের সঙ্গে চুক্তি কানাডার জন্য আরো বিপজ্জনক। তিনি বলেন, কানাডা ঠিক কাজ করছে না।

এ সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, কানাডা যদি চীনের সঙ্গে অর্থনৈতিক চুক্তি সম্পাদন করে, তাহলে দেশটির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

চীন সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক অনন্য মাত্রায় নিয়ে যেতে চায় যুক্তরাজ্য। সফরের প্রথম দিন বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সি চিন পিংয়ের সঙ্গে ৮০ মিনিট বৈঠক করেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ