হোম > বিশ্ব

লিবিয়ার হাসপাতালে মিলল পরিচয়বিহীন ৫৮ লাশ

আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি হাসপাতালে অজ্ঞাত ৫৮ জনের লাশ পাওয়া গেছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, ত্রিপোলির ঘনবসতিপূর্ণ এলাকা আবু সালিম পাড়ার আবু সালিম অ্যাক্সিডেন্ট হাসপাতালের মর্গে ফ্রিজে রাখা ছিল এসব লাশ। লাশের ছবি পোস্ট করেছে মন্ত্রণালয়। ছবিতে দেখা গেছে, ইস্পাতের বিছানায় পচনশীল অবস্থায় দেহাবশেষগুলো পড়ে আছে। কিছু দেহ পুড়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য তদন্ত চলছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মর্গে পাওয়া লাশগুলোর মধ্যে এখন পর্যন্ত ২৩ জনের মৃতদেহ পরীক্ষা করা হয়েছে। সেসব তথ্য নথিভুক্ত এবং নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

আবু সালিম স্ট্যাবিলাইজেশন সাপোর্ট অ্যাপারেটাস নামে পরিচিত একটি মিলিশিয়া গোষ্ঠীর আবাসস্থল ছিল, যার প্রধান আবদুল ঘানি কিকলি গত সোমবার নিহত হন।

এ নিয়ে দ্বিতীয় দফায় ওই হাসপাতালের মর্গে অজ্ঞাত পরিচয় লাশ মিলল। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, আবু সালিমের আরেকটি এসএসএ নিয়ন্ত্রিত আল-খাদরা হাসপাতাল মর্গের রেফ্রিজারেটরে নয়টি লাশ পাওয়া গিয়েছিল।

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের