হোম > বিশ্ব

ইরানের ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

একটি ক্ষতিগ্রস্ত ইরানি ড্রোন। ছবি: গালফ নিউজ

হরমুজ প্রণালি এলাকায় ইরানের চারটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ইরানের রাডার স্থাপনায় হামলা চালানোর দাবিও করেছে মার্কিন সেনাবাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালির দিকে আসা চারটি ইরানি একমুখী আক্রমণকারী ড্রোন ভূপাতিত এবং উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলোতে হামলা চালানো হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে সেন্টকম দাবি করে, ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক যান চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল।

যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাবে কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য গত ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে সহিংসতার স্থায়ী অবসানের জন্য আলোচনার চেষ্টা সফল হয়নি।

সূত্র: গালফ নিউজ

আরএ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা বাহরাইনের

গাজায় ইসরাইলি আগ্রাসন, যুদ্ধবিরতিতে নিহত ৯৫১

দিল্লির হোটেলে আগুন: অবহেলার অভিযোগে রাঁধুনি গ্রেপ্তার

সাত মাসের শিশুকে মাথায় গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

ইসরাইলি ‘নিষ্ঠুরতা’ বন্ধের আহ্বান অ্যামনেস্টি মহাসচিবের

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, যোগ দিলেন দলের প্রতিষ্ঠাতা

কোন ভুলে জাতিসংঘে জার্মানির পরাজয়

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ২১

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের