হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে স্কুল ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৩ জন। কয়েকদিনের চেষ্টায় বেশিরভাগ ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে উদ্ধারকারীরা। এটি ছিল দেশটিতে এই বছরের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত রোববার ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ার্জো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শতাধিক কিশোর বয়সী ছাত্র।

দুর্যোগ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসাবশেষের অধিকাংশ সরানো সম্ভব হয়েছে এবং এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধারকাজ সম্পন্ন হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) এর ডিজাস্টার ডেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের প্রধান আবদুল মুহারি জানিয়েছেন, স্কুলভবন ধসের পর ৪৫ জনের লাশ এবং আহত ১০৪ জনকে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয় হয়েছে, বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন আছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল ভবনের ওপরের তলায় চলমান নির্মাণকাজের কারণে এর মূলভিত্তি বা ফাউন্ডেশন বাড়তি চাপ সহ্য করতে পারেনি, ফলে পুরো কাঠামো ধসে পড়ে। এতে মুহূর্তেই শতাধিক ছাত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়।

আরএ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা

মার্কিন নির্বাচনে বিজয়ী হিজাবি নারীদের পরিচয় জানা গেল

চারবার প্রতিশ্রুতি ভেঙেছে যুক্তরাষ্ট্র, কাগুজে প্রতিশ্রুতিতে আর আস্থা নেই ইরানের