হোম > বিশ্ব

বিশ্ববাজারে আরো বাড়ল তেলের দাম

রয়টার্স

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৯১ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ৯৩.৩২ ডলারে উঠেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এখনো বাজারে প্রভাব ফেলছে। অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ধীরে ধীরে বাড়ার কিছু লক্ষণ দেখা গেলেও, সরবরাহ নিয়ে উদ্বেগই আপাতত দাম বাড়াতে বেশি ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেল সরবরাহ ও দামের ওপর এর প্রভাব আরো বাড়তে পারে।

নাইজেরিয়ায় জঙ্গলে মিলল ২৮ জনের মাথার খুলি ও হাড়

রাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতরে জানালা দিয়ে ককটেল নিক্ষেপ

রাখাইনে মিয়ানমার বিমান বাহিনীর বোমাবর্ষণে নিহত ৪৯

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুনে মৃত্যু ১৪

বায়ুদূষণ মোকাবিলায় দিল্লিতে চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালি বর্তমানে খোলা রয়েছে: রুবিও

মরুভূমিতে বিয়েতে ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট জবাই

শরণার্থীদের জন্য বরাদ্দ বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের