হোম > বিশ্ব

ইউক্রেনে ‘পবিত্র মিশনে’ আছে রুশ সেনারা: পুতিন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা একটি ‘পবিত্র মিশনে’ আছে। বুধবার মস্কোর সেন্ট জর্জ দ্য ভিক্টোরিয়াসের গির্জায় সামরিক সদস্য ও তাদের পরিবারের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, ‘যিশু খ্রিষ্টকে আমরা ত্রাণকর্তা বলি, কারণ তিনি সব মানুষকে রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছিলেন। একইভাবে, রাশিয়ার যোদ্ধারাও এই মিশনেই কাজ করছেন; তারা তাদের মাতৃভূমি এবং এর জনগণকে রক্ষা করছে।’

পুতিন বলেন, রাশিয়ার ইতিহাসে সেনা ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো ‘পবিত্র মিশন’ সম্পাদনকারী হিসেবে দেখা হতো।

পুতিন সেনাসদস্যদের সন্তানদের উদ্দেশ্য করে বলেন, ‘তোমাদের বাবা-মা এবং আরো যেসব স্বজন এখন যুদ্ধে আছেন, তাদের জন্য তোমাদের গর্ব করা উচিত। কারণ রাশিয়ার জনগণ সব সময় তাদের যোদ্ধাদের নিয়ে গর্ব করে।’

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযান এখনো চলছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে এই সংঘাত থামানোর জন্য চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: দ্য মস্কো টাইমস

আরএ/এসআই

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়