হোম > বিশ্ব

তাইওয়ান প্রণালীতে কানাডা ও অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ চীনের কড়া বার্তা

আতিকুর রহমান নগরী

তাইওয়ান প্রণালী অতিক্রম করায় কানাডা ও অস্ট্রেলিয়ার দুই যুদ্ধজাহাজের তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালীতে "উস্কানিমূলক কার্যকলাপের" জন্য তারা কানাডিয়ান ফ্রিগেট এবং অস্ট্রেলিয়ান গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সতর্ক করেছে।

রোববার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, “এই দুই দেশের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং ভুল বার্তা দিচ্ছে।”

অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের যুদ্ধজাহাজ আন্তর্জাতিক আইন মেনেই গত ৬ ও ৭ সেপ্টেম্বর তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। এক মুখপাত্র বলেন, “এইচএমএএস ব্রিসবেন, কানাডার ভিলে ডি কুইবেক ফ্রিগেটের সঙ্গে যৌথভাবে এই ট্রানজিট পরিচালনা করেছে, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

কানাডিয়ান সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা বর্তমানে মোতায়েন করা জাহাজের নির্দিষ্ট গতি পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে না। তবে জানানো হয়েছে, ভিলে ডি কুইবেক ‘অপারেশন হরাইজন’-এর আওতায় ইন্দো-প্রশান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে। সম্প্রতি এটি ফিলিপাইনের অর্থনৈতিক অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি অভিযানে অংশ নেয়।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা প্রণালীতে সবধরনের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েছে যাতে তাইওয়ানের চারপাশে স্থিতিশীলতা বজায় থাকে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ কানাডা, ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধজাহাজ প্রায় প্রতি মাসে একবার করে তাইওয়ান প্রণালী অতিক্রম করে থাকে। তারা একে আন্তর্জাতিক জলপথ হিসেবেই বিবেচনা করে, একই মত পোষণ করে তাইওয়ানও। তবে চীন এই অঞ্চলকে নিজের অংশ হিসেবে দাবি করে এবং এমন কর্মকাণ্ডকে "উস্কানি" হিসেবে দেখে।

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

অভিবাসীদের ঢলে ঠাঁই নেই সেউতায়, রাস্তায় থাকা মানুষদের জন্য তাঁবু বানাচ্ছে স্পেন

পৃথিবীর যুদ্ধ চাঁদেও ছড়িয়ে পড়তে পারে, চীনা মহাকাশ বিজ্ঞানীদের সতর্কবার্তা

অতিথির বর্ণনায় উঠে এলো ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলার ভয়াবহতা

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই—ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

ভারতের ৯ হিমবাহ হ্রদকে ‘পানির বোমা’ বলছেন গবেষকরা, বড় বন্যার আশঙ্কা

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩৭৫, নিখোঁজ ৫৫৩১

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই