হোম > বিশ্ব

ইসরাইলে একের পর এক রকেট হামলা হিজবুল্লাহর

আমার দেশ অনলাইন

ইসরাইলে প্রায় ৪০টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, আজ বুধবার সকালে এসব হামলা চালানো হয়। এর একদিন আগে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে সরাসরি আলোচনা বসেছিল ইসরাইল ও লেবানন ।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বেশিরভাগ রকেট প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ইসরাইলি হামলায় দেশটিতে ২৪ ঘণ্টায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। লেবাননে যুদ্ধবিরতিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল। পরবর্তীতে আরো আলোচনা করতে সম্মত হয়েছে উভয় পক্ষ ।

মঙ্গলবার অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ছাড়াও আরো ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা লেবানন বিষয়ে একটি যৌথ বিবৃতি জারি করে। বিবৃতিতে ‘সকল পক্ষকে অবিলম্বে উত্তেজনা কমাতে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়।’

সূত্র: সিএনএন

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান

ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বান ককরোচ নেতার

স্থিতিশীল তেলের বাজার

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

বিমানবাহী রণতরির অপর্যাপ্ততায় সংকটে মার্কিন নৌবাহিনী

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের