হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান

তুলসি গ্যাবার্ডের দাবি

আমার দেশ অনলাইন

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড আইনপ্রণেতাদের বলেছেন, পাকিস্তানের অগ্রসরমাণ ক্ষেপণাস্ত্র কর্মসূচি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে তাদের নাগালের মধ্যে নিয়ে আসতে পারে। এমনটা হলে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের মতো পাকিস্তানও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখা দেবে।

বৈশ্বিক হুমকি বিষয়ে সিনেট ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে গ্যাবার্ড বলেন, ইসলামাবাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা এমন আন্তঃমহাদেশীয় ব্যবস্থায় রূপান্তরিত হতে পারে, যা যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে সক্ষম।

কৌশলগত ঝুঁকির ক্রমবর্ধমান পরিধি তুলে ধরে তিনি বলেন, ‘পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে এমন আইসিবিএম অন্তর্ভুক্ত থাকতে পারে, যা যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানতে সক্ষম।’

গ্যাবার্ড বলেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তানের মতো দেশগুলো সাইবার ও কাইনেটিক যুদ্ধের সক্ষমতার পাশাপাশি সক্রিয়ভাবে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করছে।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা

মার্কিন নির্বাচনে বিজয়ী হিজাবি নারীদের পরিচয় জানা গেল

চারবার প্রতিশ্রুতি ভেঙেছে যুক্তরাষ্ট্র, কাগুজে প্রতিশ্রুতিতে আর আস্থা নেই ইরানের

মুসলিমদের অধিকার রক্ষায় যে পদক্ষেপের কথা জানালেন আবদুল আল-সাইয়েদ