হোম > বিশ্ব

আমরা যুদ্ধকে ভয় পাই না: তেহরানে সমাবেশে ইরানিরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরান সরকারের সমর্থনে তেহরানে সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। ইরানি কর্মকর্তাদের পিছু না হটার আহ্বান জানান সমাবেশে অংশগ্রহণকারীরা।

মাসুমেহ আলিমোহাম্মাদি নামে একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের কাছে করা কোনো প্রতিশ্রুতি বা আমাদের সাথে স্বাক্ষরিত কোনো চুক্তিই রক্ষা করেনি। কাজেই আমরা আশা করি যে কূটনৈতিক পথ যেকোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। তবে যুক্তরাস্ট্রের প্রতি আমাদের পূর্ণ অবিশ্বাস নিয়েই এগোনো উচিত, কারণ দেশটি এখন পর্যন্ত তার কোনো প্রতিশ্রুতিই পূরণ করেনি।’

হামিদরেজা হেইদারি বলেন, ইরানিরা ‘যুদ্ধকে ভয় পায় না’।

তিনি বলেন, ‘শুধু একটি নয়, আমাদের দেশের বিরুদ্ধে ক্রমাগত হামলা চালানো হলেও আমরা অবশ্যই আরো বেশি শক্তি ও কর্তৃত্ব নিয়ে এগিয়ে যাব। কিন্তু আমার মতে, যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’

নেগিন ঘোলিজাদে তার সরকারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা এই ব্যক্তির (ট্রাম্পের) সঙ্গে কেবল তখনই শান্তি স্থাপন করতে পারব, যখন তিনি নতি স্বীকার করতে বাধ্য হবেন, ঠিক যেমনটা দুই সপ্তাহ আগে হয়েছিলেন। যে রাতে তিনি আমাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, সেই রাতেই তিনি পিছু হটেছিলেন।’

সূত্র: আল জাজিরা

আরএ

ছাড় করা অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার দাবি ভিত্তিহীন: ইরানের স্পিকার

ভারতে ‘তেলাপোকা’র জ্বালায় অতিষ্ট মোদি

ভারতে হাজার বছরের ঐতিহ্যবাহী মসজিদসহ যেসব স্থাপনা ধ্বংস করেছে মোদি সরকার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৫৮৯

ইরান যুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধাভোগী কারা

ভেনেজুয়েলায় উদ্ধার ও ত্রাণ সহায়তায় দুটি সামরিক বিমান পাঠাচ্ছে তুরস্ক

ইরান-লেবানন ও পশ্চিম তীরে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

পাকিস্তানে পালিত হচ্ছে পবিত্র আশুরা

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে সহায়তার প্রস্তাব ইরানের

রামমন্দিরের অর্থ চুরির দায়ে গ্রেফতার ৮