হোম > বিশ্ব

আইসিসির হেফাজতে লিবিয়ার যুদ্ধাপরাধী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: বার্তা সংস্থা রয়টার্স

লিবিয়ায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত খালেদ মোহাম্মদ আলী এল হিশরি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হেফাজতে রয়েছেন।

সোমবার জার্মান কর্তৃপক্ষ এল হিশরিকে নেদারল্যান্ডসের হেগ আদালতে সমর্পণ করে। এর আগে চলতি বছরের ১৬ জুলাই জার্মানিতে গ্রেপ্তার হন তিনি।

আইসিসি জানিয়েছে, খালেদ মোহাম্মদ আলী এল হিশরিক ২০১৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে লিবিয়ায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। ওই সময় তিনি দেশটির মিটিগা কারাগারে গুরুতর অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি ওই কারাগারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন ছিলেন। সেখানে হাজার হাজার ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে আটক রাখা হয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের গোড়ার দিকে লিবিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে অভিযুক্ত। তিনি হত্যা, নির্যাতন, ধর্ষণ ও যৌন সহিংসতায় জড়িত ছিলেন। এসব ঘৃণ্য কাজ তিনি নিজেই সংঘটিত করেছেন অথবা নির্দেশ দিয়েছেন। তার তত্ত্বাবধানেই কারাগারে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অনুরোধের পর আইসিসি ২০১১ সালের মার্চ মাস থেকে লিবিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের তদন্ত করছে।

আদালতের ডেপুটি প্রসিকিউটর নাজাত শামিম খান নিউইয়র্কে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চলমান মামলার বিস্তারিত বিবরণ দেওয়ার এক সপ্তাহ পর এল হিশরিকে আইসিসির হেফাজতে স্থানান্তর করা হলো।

এ বিষয়ে শামিম খান বলেন, লিবিয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এর আগে সেখানকার কারাগারগুলোয় সংঘটিত অপরাধগুলোর কোনো জবাবদিহি ছিল না।

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি