হোম > বিশ্ব

গুয়েতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক

গুয়েতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার সকালে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, খাদে পড়া বাসটির আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মরদেহ উদ্ধার করে প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলির মধ্যে এ দুর্ঘটনা ভয়াবহ। যাত্রীবাহী ওই বাসে ৭০ জনের উপরে যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে শিশু, মহিলা, বৃদ্ধরাও ছিলো।

স্থানীয় প্রশাসন জানায়, গুয়াতেমালার শহর স্যান অগাস্টিন অ্যাকাসাগুয়াসল্যান থেকে যাত্রীবাহী বাসটি যাচ্ছিল। সেতু থেকে ছিটকে পড়ে ৬৫ ফুট গভীর খাদে পড়ে যায়। বাসটি প্রায় ৩০ বছরের পুরোনো। তবে তার লাইসেন্স রয়েছে।

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা