হোম > বিশ্ব

সিরিয়ার প্রথম সংসদ নির্বাচনের ফল ঘোষণা

আতিকুর রহমান নগরী

বাশার আল-আসাদ শাসনের পতনের পর সিরিয়ায় অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। সোমবার দেশটির নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দামেস্কে এক সংবাদ সম্মেলনে সংসদ নির্বাচনের উচ্চ কমিটির মুখপাত্র নাওয়ার নাজমেহ জানান, সংসদের দুই-তৃতীয়াংশ আসনের ফল চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।

তিনি আরও জানান, সংসদের অবশিষ্ট এক-তৃতীয়াংশ আসনে সদস্যদের নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা। এই নিয়োগ প্রক্রিয়া নির্বাচনী সংস্থার সঙ্গে সম্পর্কিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর এটিই ছিল সিরিয়ার প্রথম নির্বাচন। এই নির্বাচনে সিরীয় ভোটাররা সংসদের দুই-তৃতীয়াংশ আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেন। এবারের নির্বাচনে ২১০টি আসনের জন্য মোট ১,৫৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্যে ১৪ শতাংশ ছিলেন নারী।

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা