হোম > বিশ্ব

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণে কঠোর সমালোচনা জার্মানির

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

পশ্চিম তীরে দখলদার ইসরাইলের নতুন করে আরো ৭৫০টিরও আবাসন ইউনিট নির্মাণ অনুমোদনের কঠোর সমালোচনা করেছে জার্মান সরকার।

বার্লিনে এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘জার্মান সরকার ইসরাইলের এমন পদ্ধতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। ২০২৫ সালে প্রায় ৩০,০০০ নতুন বসতি ইউনিট অনুমোদিত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’

তিনি আরো বলেন, ‘বসতি নির্মাণ কেবল আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে না, বরং আইসিজে (আন্তর্জাতিক বিচার আদালত) কর্তৃক দাবিকৃত দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্বের অবসানে বাধা সৃষ্টি করে।

দ্বি-রাষ্ট্র সমাধান বলতে ইসরায়েলের পাশাপাশি শান্তিপূর্ণভাবে বিদ্যমান একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে বোঝায়, যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন।

বিবৃতিতে, জার্মান মুখপাত্র ইসরাইলি সরকারকে অবিলম্বে বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া বসতি সম্প্রসারণ বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিক বসতি সংযুক্তি এবং সাময়িক সংযুক্তি, এমন সব পদক্ষেপকেই কঠোরভাবে প্রত্যাখ্যানের কথা বলেছেন জার্মান মুখপাত্র।

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান