হোম > বিশ্ব

ইরানের জব্দকৃত সম্পদ মিত্রদের ক্ষতিপূরণ হিসেবে দিতে চায় যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ভবিষ্যতে ইরানের হামলায় কোনো ক্ষয়ক্ষতি হলে উপসাগরীয় দেশগুলোকে তার ক্ষতিপূরণ হিসেবে তেহরানের জব্দকৃত সম্পদ দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রটি জানায়, উপসাগরীয় মিত্র দেশগুলোতে ইরানের হামলায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য একটি দলকে নির্দেশ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতকাজেও ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

এ তথ্য এমন এক সময়ে প্রকাশ পেল, যখন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে বলেছেন যে, শান্তিচুক্তি সম্পাদনের অন্যতম শর্ত হলো যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। কারণ পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি এবং ইরানের জব্দকৃত সম্পদের ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব এখনো ঘোচেনি।

সূত্র: রয়টার্স

আরএ

সরকার গঠনে ইসরাইলের অচলাবস্থা কাটবে কীভাবে

পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে থাকছে না পানি-আম্মা-আব্বা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

হরমুজে প্রতি রাতে অভিযান, বাড়তি চাপে মার্কিন কর্মীরা

ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

এবার জার্মানিতেও জেন-জি বিক্ষোভের ঢেউ, সতর্ক প্রশাসন

হরমুজে জাহাজ চলাচল বাড়লেও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৭০ শতাংশ কম

সামরিক উপায়ে ইরান যুদ্ধ বন্ধ সম্ভব নয়, জার্মান চ্যান্সেলর

সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার