হোম > বিশ্ব

আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবি না: ট্রাম্প

আমার দেশ অনলাইন

আমেরিকার প্রেসিডেন্টি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি ভাবেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার প্রধান ভাবনা হলো ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে।

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি তাকে তেহরানের সঙ্গে একটি চুক্তি করতে কতটা অনুপ্রাণিত করছে? এর জবাবে তিনি বলেন, ‘একটুও না।’

তিনি বলেন, ‘ইরানের বিষয়ে আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।’

ইরান যুদ্ধের কারণে আমেরিকানদের ওপর পড়া অর্থনৈতিক চাপকে তিনি আমলে নিচ্ছেন কি না—এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সবাই বোঝেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না।’

ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ খাদ্য ও জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে ক্রমশ কঠিন করে তুলেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তৃতীয় বিয়ে করছেন আমির খান, অনুষ্ঠানে থাকবেন সাবেক দুই স্ত্রীও

কোস্তিয়ান্তিনিভকা দখলের দাবি রাশিয়ার, অস্বীকার ইউক্রেনের

স্ত্রীর সাহসিকতার প্রশংসায় যা বলেছিলেন খামেনি

খামেনির যেসব নীতিতে পাল্টে যায় ইরানের রাজনীতি

ফ্লাইট ৬৫৫ থেকে আজও যুক্তরাষ্ট্রে দায়মুক্তির সংস্কৃতি বহাল

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল, যুদ্ধবিরতির পরও গণহত্যা অব্যাহত

পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিশ্ব নিরাপত্তার দায়িত্ব রাশিয়া-যুক্তরাষ্ট্রের: পুতিন

আমেরিকার স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রকে অপদস্থ করা মানুষটিকে স্মরণ করছে বিশ্ব

খামেনির শোক সমাবেশে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধের’ স্লোগান

ইরান চুক্তি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু