হোম > বিশ্ব

ইরানে চিকিৎসক হত্যার দায়ে প্রকাশ্যে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আতিকুর রহমান নগরী

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একজন চিকিৎসককে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (আজ) দেশটির বিচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিচার বিভাগের অনলাইন পোর্টাল মিজান জানায়, ড. দাউদি হত্যার প্রতিশোধমূলক সাজা (কিসাস) ইয়াসুজ শহরে জনসমক্ষে কার্যকর করা হয়েছে। ইয়াসুজ ইরানের কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের রাজধানী।

বিচার বিভাগ আরও জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্য মূল্যায়নের পর এই রায় ঘোষণা করা হয়, যা পরে সুপ্রিম কোর্টও বহাল রাখে।

প্রাদেশিক প্রসিকিউটর ওয়াহিদ মুসাভিয়ান মিজানকে বলেন, সমাজ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা যারা করে, তাদের জন্য এ শাস্তি একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে চীনের পরই ইরানের অবস্থান। দেশটিতে সাধারণত মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হয়, যদিও মাঝে মাঝে জনসমক্ষে ফাঁসির ঘটনাও ঘটে।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির