হোম > বিশ্ব

গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের চুক্তিকে স্বাগত জানাল ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ট্রাম্পের দেয়া ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস এবং ইসরাইল আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। একে স্বাগত জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর আল জাজিরার।

আজ (বৃহস্পতিবার) হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিকে ‘স্বাগত’ জানিয়ে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে সেনাবাহিনী জানায়, তাদের চিফ অব স্টাফ ইয়াল জামির ‘সকল বাহিনীকে শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।’

এতে বলা হয়েছে, ‘একইসঙ্গে চিফ অব স্টাফ জিম্মিদের উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন, যা পেশাদারিত্বের সাথে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।’

এরআগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার ‘প্রথম দফায়’ রাজি হয়েছে হামাস ও ইসরাইল। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস এবং ইসরাইল আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে।

আরএ

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি