হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল দায়ী: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে ইরান। তেহরানের অভিযোগ, একটি বাণিজ্যিক জাহাজ ও যোগাযোগ টাওয়ারে হামলা চালিয়ে উপসাগরীয় এলাকায় উত্তেজনা উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যেসব দেশ তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ব্যবহার করতে দেয়, তাদের সতর্ক করে দিয়েছে তেহরান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনো দেশ যদি আগ্রাসনকারী পক্ষগুলোকে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো বা সমর্থন করার জন্য তার ভূখণ্ড, সামুদ্রিক বা আকাশসীমা অথবা তার ভূখণ্ডের মধ্যে অবস্থিত স্থাপনা ও ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়, তবে তা আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম এবং সুপ্রতিবেশীসুলভ নীতির সুস্পষ্ট লঙ্ঘন।’

এতে আরো বলা হয়, ‘এটা স্বতঃসিদ্ধ যে, এই পরিস্থিতির পরিণতির দায় মার্কিন-জায়নবাদী আগ্রাসনকারী এবং যারা তাদের ভূখণ্ড ও সম্পদ দিয়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ডে সহায়তা করে, তাদের ওপর বর্তায়।’

সূত্র: আল জাজিরা

আরএ

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত

নেপালের বিপর্যয় ভবিষ্যতের বৈশ্বিক দুর্যোগের সতর্কবার্তা, কমছে পাহাড়ি ভূখণ্ডের স্থিতিশীলতা

বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী