হোম > বিশ্ব

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও শত শত নব্য-নাৎসি পলাতক জার্মানে

আতিকুর রহমান নগরী

জার্মান সরকার স্বীকার করেছে যে দেশের বিভিন্ন অঞ্চলে ৭১৪ জন নব্য-নাৎসি এখনও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও পলাতক রয়েছেন। রবিবার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এই তথ্য বিরোধী বাম দলের সংসদীয় তদন্তের জবাবে সরকার প্রকাশ করেছে।

রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পলাতকদের মধ্যে ১১৫ জন বিদেশে অবস্থান করছে। এদের মধ্যে ২০ জন পোল্যান্ডে এবং ১৩ জন অস্ট্রিয়ায় অবস্থান করছেন। বিদেশে পলাতক থাকা এই ডানপন্থি চরমপন্থীদের মধ্যে প্রায় ৩৯ জনকে সহিংস অপরাধের জন্য অনুসন্ধান করা হচ্ছে।

বামপন্থী নেতা ও বিশ্লেষকরা বলেছেন যে, বছরের পর বছর ধরে নব্য-নাৎসিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার সংখ্যা উদ্বেগজনকভাবে উচ্চ অবস্থায় রয়েছে এবং এই সমস্যাকে অবিলম্বে অগ্রাধিকার দিতে হবে।

ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস (BKA)-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০০১ সাল থেকে ডানপন্থি চরমপন্থি অপরাধের রেকর্ড শুরু হলেও, ২০২৪ সালে এ ধরনের অপরাধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত বছর জার্মানিতে ডানপন্থি বর্ণবাদী অপরাধের সংখ্যা ছিল ৪২,৭৮৮টি, যা আগের বছরের তুলনায় প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে।

এই তথ্য প্রকাশ দেশের নিরাপত্তা ও চরমপন্থি প্রতিরোধে সরকারের কার্যক্রমের প্রতি নতুন প্রশ্ন তুলেছে।

চার দেশকে হরমুজে ছাড় দিয়ে বিনিময়ে কী পাচ্ছে ইরান

নির্বাচনে জয়ের পর এবার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে সার্বিয়ার শিক্ষার্থী জোট

ইয়েমেনে ১ লাখ ৬৫ হাজার শিশু ঘরছাড়া: ইউনিসেফ

যুক্তরাষ্ট্রে দীপাবলি উৎসবে হামলা, ভারতীয়দের বহিষ্কারের দাবি

‘পরাজিত ব্যক্তি’ বলতেই মেজাজ হারালেন ট্রাম্প, মাঝপথে ব্রিফিং ত্যাগ

ইসলামবিদ্বেষের মধ্যেও যে কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৯৭ মুসলিম প্রার্থীর জয়

ইরানের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি: ইসরাইল

চাঁদে যাওয়ার সুযোগ দিচ্ছে নাসা, নভোচারী নিয়োগে আবেদন আহ্বান

যুদ্ধ এখনো শেষ হয়নি, যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের

ওবামা, আল-সাইয়েদ ও মামদানি: ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণ