হোম > বিশ্ব

প্রয়োজনে বলপ্রয়োগে ইউক্রেনের ভূখণ্ড দখলের হুঁশিয়ারি পুতিনের

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে মূল দাবিতে দ্বিগুণ জোর দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মস্কোর দাবি করা ইউক্রেনীয় ভূখণ্ড থেকে কিয়েভ সেনা প্রত্যাহার করলেই কেবল যুদ্ধ বন্ধ হবে। কিয়েভ সেনা প্রত্যাহার না করলে মস্কো অস্ত্রের জোরে এটি অর্জন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। খবর সিএনএনের।

ইউক্রেনের দখল করা অঞ্চলগুলোর আইনি স্বীকৃতির জন্য পুতিন দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছেন। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে সংযুক্ত করা দক্ষিণ ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্ব ডনবাস অঞ্চল।

তবে ডনবাসের অংশগুলো ছেড়ে দোয়ার কথা অস্বীকার করছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে অবজ্ঞা করছে।

বৃহস্পতিবার মধ্য এশীয় প্রজাতন্ত্র কিরগিজস্তানে সাংবাদিকদের পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল আগামী সপ্তাহের শুরুতে মস্কো সফর করবে। ক্রেমলিন আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

পুতিন বলেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন ইউক্রেনীয় সেনারা ডনবাস থেকে চলে যাবে, যা লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চল নিয়ে গঠিত।

পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধে নতুন খসড়া পরিকল্পনা রাশিয়াকে দেখানো হয়েছে এবং এটি যুদ্ধের অবসানের জন্য ভবিষ্যতের চুক্তির ‘ভিত্তি’ হতে পারে।

বুধবার ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মাত্র কয়েকটি বিষযে মতবিরোধ অবশিষ্ট রয়েছে।

আরএ

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক