হোম > বিশ্ব

মিশরে গাজা শান্তি আলোচনায় যোগ দিচ্ছেন ট্রাম্পের জামাতা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনা নিয়ে মিশরে বৈঠক করছে ইসরাইল ও হামাসের প্রতিনিধি দল। আজ (বুধবার) এই আলোচনায় যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। খবর বিবিসির।

মঙ্গলবার দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিও আলোচনায় যোগ দেবেন। এছাড়া তুর্কি গোয়েন্দা প্রধান তার সাথে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ইসরাইলে ৭ অক্টোবনে হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকীতে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা রয়েছে।’ অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনার অগ্রগতি নিয়ে কোনো মন্তব্য না করলেও দেশবাসীকে জানিয়েছেন, তারা ‘সিদ্ধান্তের ভাগ্যনির্ধারণী দিনগুলোর’ মধ্যে দিয়ে যাচ্ছেন।

আলোচনার সাথে সংশ্লিষ্ট একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পরোক্ষ আলোচনা শুরু হয়।

কর্মকর্তা বলেন, সকালের অধিবেশনটি দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। গাজা যুদ্ধ বন্ধ ও ইসরাইলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চাইছে হামাস। ইসরাইল যাতে আবার যুদ্ধ শুরু না করে তা নিশ্চিত করতে হামাস যে নিশ্চয়তা চায়, তা নিয়ে মতবিরোধ রয়েছে।

আরএ

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র