হোম > বিশ্ব

হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজে হামলা

আমার দেশ অনলাইন

হরুমজ প্রণালিতে হামলার শিকার হয়েছে আরো একটি জাহাজ। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ রয়্যাল নেভির নেতৃত্বাধীন ইউকেএমটিও জানায়, ইরানের আট নটিক্যাল মাইল পশ্চিমে একটি বহির্গামী পণ্যবাহী জাহাজে গুলি চালানোর খবর পাওয়া গেছে। জাহাজটি এখন পানিতে আটকে আছে।

এতে বলা হয়, হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং নাবিকরা নিরাপদে আছেন।

ইউকেএমটিও-এর তথ্যমতে, এর আগে ওমানের ১৫ নটিক্যাল মাইল উত্তরপূর্বে একটি কন্টেইনার জাহাজে হামলা চালায় ইরান।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, জাহাজটিকে বারবার সতর্কবার্তা দেওয়া হয়। এরপরও সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটির ওপর ইরানের সামরিক বাহিনী ‘সামুদ্রিক আইন’ প্রয়োগ করেছে।

সূত্র: বিবিসি

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মধ্যবর্তী নির্বাচনে হারের পর হেগসেথকে সরানোর কথা ভাবছেন ট্রাম্প

জীবনযাত্রার ব্যয় সংকটে নজর না দেওয়ায় ভোট হারিয়েছেন ট্রাম্প

ইরান যুদ্ধ চালাতে নতুন অর্থ বরাদ্দ না দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের

ইনশাআল্লাহকে আলহামদুলিল্লাহয় পরিণত করায় আল-সাইয়েদকে ইলহান ওমরের অভিনন্দন

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়, চাঙা মার্কিন শেয়ারবাজার; কমল তেলের দাম

মার্কিন মধ্যবর্তী নির্বাচনেও জেন-জিদের উত্থান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আল-সাইয়েদের জয়ে উচ্ছ্বসিত মামদানি