হোম > বিশ্ব

ভিসা ও ওমরাহ যাত্রীদের প্রবেশের সময়সীমা নির্ধারণ করল সৌদি

আমার দেশ অনলাইন

চলতি ওমরাহ মৌসুম উপলক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটি সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে ওমরাহ ভিসা প্রদান, সৌদি আরবে প্রবেশ এবং ওমরাহযাত্রীদের দেশ ত্যাগের চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন হবে শাওয়াল মাসের প্রথম দিন (২০ মার্চ)। তবে ওমরাহযাত্রীদের অবশ্যই ১৫ শাওয়ালের (৩ এপ্রিল) মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে।

এছাড়া ওমরাহ পালন শেষে যাত্রীদের যিলকদ মাসের প্রথম দিনের (১৮ এপ্রিল) মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে বলে জানানো হয়েছে।

বৈঠকে দেশটির মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করে জানায়, হজ পালনের জন্য অবশ্যই বৈধ হজ ভিসা থাকতে হবে। ওমরাহ ভিসা ব্যবহার করে হজ পালন করা যাবে না।

সৌদি হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ রমজান মাসে ওমরাহ কোম্পানিগুলোর সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, হজযাত্রীদের সেবা প্রদান, আটকে পড়া ওমরাহ পালনকারীদের সহায়তা এবং তাদের ফেরত যাত্রা সহজ করতে এসব কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, বিমানবন্দরে পর্যায়ক্রমিক আগমনের সময়সূচি মেনে চলা এবং ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মের মাধ্যমে হজযাত্রীদের প্রস্থানের তথ্য নিয়মিত হালনাগাদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় ওমরাহ মৌসুমের বিভিন্ন কর্মক্ষমতা সূচক পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালে অনুষ্ঠিতব্য তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। এই ফোরামের লক্ষ্য হলো অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার করা, অভিজ্ঞতা বিনিময় এবং হজযাত্রীদের সেবার মান আরও উন্নত করা।

মন্ত্রণালয় জানায়, নিয়মিত এসব সভা আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট খাতের অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে, যাতে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য সেবার মান উন্নত করা যায়। এটি সৌদি আরবের ভিশন ২০৩০ কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও উন্নত করা।

উল্লেখ্য, হজ মৌসুমের প্রস্তুতি এবং নিবন্ধন ছাড়া হজযাত্রীদের হজপালন থেকে বিরত রাখতে উমরা ভিসা বন্ধ রাখা হয়। যাতে হজ অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন হয়। আসন্ন হজ মৌসুমের প্রেক্ষাপটে হজযাত্রীদের নিরাপত্তার জন্য এই নিয়ম জারি করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ইরান যুদ্ধবিরতি চায়নি, সমঝোতার কথাও বলেনি

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ক্লাস্টার বোমার আঘাতে আহত ২

ইসরাইল-ইরান যুদ্ধে সহিংসতা বন্ধে পোপ লিওর যুদ্ধবিরতির আহ্বান

ঈদের সম্ভাব্য তারিখ জানালো বাহরাইন

টিকিটের আকাশছোঁয়া দামে বিশ্বব্যাপী বিপর্যস্ত বিমান খাত

ইসরাইলে মার্কিন কূটনীতিকদের ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান যুদ্ধ ও অর্থনৈতিক ধাক্কা ট্রাম্পের পরাজয়ের কারণ হতে পারে

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল কেন্দ্রে ফের কার্যক্রম শুরু