হোম > বিশ্ব

কম্বোডিয়ার ১৮ সেনাকে মুক্তি দিলো থাইল্যান্ড

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার তিন দিন পর কম্বোডিয়ার ১৮ সেনাকে মুক্তি দিয়েছে থাইল্যান্ড। সীমান্ত সংঘর্ষ চলাকালে গত জুলাই থেকে তাদের আটক করা হয়। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সেনাদের মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সদিচ্ছা ও আত্মবিশ্বাস বাড়াতে তাদের মুক্তি দেয়া হয়েছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৫৫ দিন থাই হেফাজতে থাকার পর বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় সেনারা কম্বোডিয়ার মাটিতে পৌঁছায়।

জুলাই মাসে শুরু হওয়া সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও এই মাসের শুরুতে সীমান্ত সংঘর্ষ পুনরায় শুরু হয়।

এই সংঘর্ষে কমপক্ষে ১০১ জন নিহত এবং উভয় পক্ষের পাঁচ লাখের মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশীয় দুই প্রতিবেশী সপ্তাহান্তে আবার যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং শনিবার দুপুরে যুদ্ধবিরতি কার্যকর হয়।

মঙ্গলবার সেনাদের ফেরত পাঠানোর কথা ছিল, কিন্তু থাইল্যান্ড যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হস্তান্তর বিলম্বিত করে। যদিও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে কম্বোডিয়া।

আরএ

তাজমহলে মার্কো রুবিওর ছবি নিয়ে কটাক্ষ ইরানের

ইসরাইলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান

কলকাতায় প্রথমবারের মতো ব্রিগেডে ঈদের নামাজ আদায়

পাকিস্তান সীমান্তের কাছে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের

আইসিসি ছাড়ার প্রক্রিয়া বাতিল করল হাঙ্গেরির পার্লামেন্ট

প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২

এবার ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

ইরানের হরমুজ কর্তৃপক্ষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত