হোম > বিশ্ব

ইরানের ইউরেনিয়ামের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। সাংবাদিক শ্যারিল অ্যাটকিসনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। তিনি বলেন, ‘যদি কেউ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে আসে, যুক্তরাষ্ট্র তা জানতে পারবে এবং তাদের উড়িয়ে দেবে।’

গত সপ্তাহে সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছিল এবং রোববার সম্প্রচার করা হয়। ইরান সামরিকভাবে পরাজিত বলে দাবি করেছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ইরানের ৭০ ভাগ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। আমাদের আরো লক্ষ্যবস্তু আছে যেগুলোতে আমরা আঘাত হানতে পারি।’

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধকালীন ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দেশটির বাজেয়াপ্ত করা তহবিল ও সম্পদ ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে প্রস্তাবে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা চালায়। এর জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে ইরান ।

সূত্র: গালফ নিউজ

আরএ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন সাড়ে ৫ কোটি মানুষ

নিজ দলের কোন্দলেও চাঙা মার্কিন মুসলিম ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থকেরা

হরমুজে ৯ দিনে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প হয়ে উঠবেন ‘মিস্টার ভেটো’

ইরানে ফের মার্কিন হামলার প্রস্তুতি, আতঙ্কে উপসাগরীয় মিত্ররা

রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজানও

উত্তরাখণ্ডে ৮৬ মুসলিম পরিবারের বাড়ি উচ্ছেদ, কংগ্রেস এমপির প্রশ্ন—‘শুধু মুসলিমদের বাড়িই কি অবৈধ’

ফিলিস্তিনিদের নিজেদের আবাসভূমি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা আসবে না: জর্ডান