হোম > বিশ্ব

আরো ৩ ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিলো হামাস

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরো তিন ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার সন্ধ্যায় হামাস তিন ইসরাইলি জিম্মির লাশ আন্তর্জাতিক রেড ক্রস কমিটিন (আইসিআরসি) কাছে হস্তান্তর করে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘রেডক্রসের মাধ্যমে ইসরাইল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। যেগুলো গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশগুলোর পরিচয় শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস ২০ জন ইসরাইলি বন্দিকে জীবিত মুক্তি দিয়েছে। এছাড়া ২৮ জিম্মির মধ্যে ১৯ জনের লাশ হস্তান্তর করেছে। তবে ইসরাইল দাবি করেছে যে সব লাশ তাদের তালিকাভুক্ত জিম্মিদের সাথে মেলেনি।

হামাস বলেছে গাজায় দুই ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে লাশ হস্তান্তর প্রক্রিয়ায় সময় প্রয়োজন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে ইসরাইল প্রায় ৬৯ হাজার মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এসব হামলায় আহত হয়েছে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

কোন ভুলে জাতিসংঘে জার্মানির পরাজয়

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ২১

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আলবেনিয়ায় ক্ষোভের মুখে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প

জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প