হোম > বিশ্ব

পাকিস্তানে আঠার কারখানায় বিস্ফোরণ, নিহত ১৫

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ডন

পাকিস্তানের ফয়সালাবাদে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত অন্তত সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আজ (শুক্রবার) ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় একটি আঠা তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। খবর দ্য ডনের।

বিস্ফোরণের তীব্রতায় ভবনটি ধসে পড়ে এবং আশেপাশের কাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

ফয়সলাবাদ কমিশনার জানান, গ্যাস লিকেজ থেকে বয়লার বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরআগে বলা হয়েছিল, বয়লার বিস্ফোরণ হয়েছে।

কমিশনারের অফিসের বিবৃতিতে বলা হয়েছে যে কারখানায় কোনো বয়লার ছিল না। মালিকপুর এলাকায় চারটি কারখানা চালু ছিল। গ্যাস লিকেজ হওয়ার কারণে একটি কারখানায় আগুন লেগেছে এবং অন্যান্য কারখানাগুলোতে তা ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণস্থলে ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

কারখানার রাসায়নিক গুদামের ভিতরে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদসহ ভবনের একটি বড় অংশ ধসে পড়ে।

কারখানার প্রাঙ্গণের পেছনে প্রায় সাত থেকে আটটি বাড়ির ছাদ এবং কাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে বাসিন্দাদের পাশাপাশি কারখানার শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

আরএ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির