হোম > বিশ্ব

ফিলিস্তিনি শিশু হত্যার দায়ে আমেরিকার এক নাগরিকের ৫৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার ইলিয়ন অঙ্গরাজ্যে ছয় বছর বয়সি এক ফিলিস্তিনি- আমেরিকান শিশুকে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত আমেরিকার নাগরিককে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিদ্বেষমূলক আঘাত, ঘৃণাজনিত অপরাধ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাকে। ইলিনয়ে শুক্রবার উইল কাউন্টির বিচারক অ্যামি বার্তানি-টমচাক শুক্রবার এই রায় ঘোষণা করেন। শিশু হত্যার দায়ে ৩০ বছর, তার মাকে আঘাত করায় ২০ বছর এবং হেই ক্রাইমের কারণে আরো তিন বছর মোট ৫৩ বছরের সাজা ঘোষণা করে। বিচারক রায় ঘোষণার সময় বলেন, এই হত্যাকাণ্ড ছিল নিষ্ঠুর ও পাশবিক।

তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন জুবা। সাজা ঘোষণার আগে ৯০ মিনিটেরও কম সময় ধরে আলোচনা করেন জুরিরা। এ সময় আসামি পক্ষের আবেদনও খারিজ করেন তারা।

মামলার বিবরণে বলা হয়েছে, শিকাগো শহরতলির প্লেইনফিল্ডের ৭৩ বছর বয়সি জোসেফ জুবার বাড়িতে ছয় বছরের ছেলে ওয়াদি আল ফায়ুমিকে নিয়ে ভাড়া থাকতেন মা হানান শাহিন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর এক সপ্তাহ পর ১৪ অক্টোবর ওয়াদি ও তার মা শাহিনের ওপর নৃশংসভাবে আক্রমণ চালায়। ওয়াদিকে শিশু ২৬ বার এবং তার মাকে ১২ বারেরও বেশিবার ছুরিকাঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট্ট শিশুটি। মূলত মুসলিমবিদ্বেষী মনোভাব থেকেই এ হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে বিবেচনা করেছে আদালত। এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে জুবাকে দোষী সাব্যস্ত করে আদালত।

আদালতে শাহিনা জানান, গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই জুবা তাদেরসহ মুসলিমদের নিয়ে সন্দেহ ও বিদ্বেষপূর্ণ আচরণ করতেন। হামলার সময় তাদের বলা হয়, তারা মুসলিম তাই তাদের মরতে হবে।

আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে দেশটির বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা।

আসামিপক্ষ সাজা পুনর্বিবেচনার জন্য একটি আবেদন দাখিল করেছে, ৭ মে আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে।

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার