হোম > বিশ্ব

ইসরাইলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ইসরাইলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনের গাজার দিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ত্রাণবাহী ৩০টি নৌযান এগিয়ে যাচ্ছে ।

সেগুলো উপত্যকাটি থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে। বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফ্লোটিলা সংগঠকদের এক বিবৃতিতে জানানো হয়েছিল—মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলায় অংশ নেওয়া ১৩টি জাহাজ জব্দ করে ইসরাইলি সেনারা। জাহাজগুলো গাজা উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, এই নৌকাগুলোতে ৩৭টি দেশের ২০১ জনেরও বেশি লোক ছিল। এর মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন অংশগ্রহণকারী ছিলেন।

সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার জন্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

পদত্যাগপত্রে যা লিখেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

জ্বালানি সাশ্রয় করতে শ্রীলঙ্কায় সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা

ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না: মার্কিন এনসিটিসি প্রধান

ইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ড

ইরান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ

৯ এপ্রিল পর্যন্ত তেল আবিব ফ্লাইট বাতিল করেছে জার্মানি

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরাইলি হামলায় লক্ষ্যবস্তু ইরানের শীর্ষ নেতৃত্ব