হোম > বিশ্ব

ভারতের সঙ্গে দ্বন্দ্বে ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে: পান্নুন

ভারতীয় বংশোদ্ভূত খালিস্তান আন্দোলনের নেতার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

পান্নুন (সংগৃহীত)

‘আমরা পাকিস্তানের জনগণের সাথে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। এটি ১৯৬৫ বা ১৯৭১ নয়; এটি ২০২৫। আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য পাঞ্জাব অতিক্রম করতে দেব না। ভারতের সঙ্গে দ্বন্দ্বে দু’কোটি শিখ পাকিস্তানের পক্ষে’ -বলে ঘোষণা করেন ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা পান্নুন।

চলমান উত্তেজনার মধ্যে পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেয়া খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন পাকিস্তানের সাথে সংহতি প্রকাশ করে বলেছেন, ‘পেহেলগামে ভারত নিজেদের লোকদের হামলা ও হত্যার পর দোষারোপের ছলনা করায় আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছি।’

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত একটি ভিডিও বার্তায়, স্বাধীনতাকামী খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং বলেন, সংখ্যালঘুদের, বিশেষ করে শিখদের উপর ভারতের নিপীড়ন সর্বজন বিদিত। শিখ নেতারা এখন ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছেন।

খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন ভারতের বিরুদ্ধে ‘মিথ্যা পতাকা অভিযানের ইতিহাস’ (নিজেদের লোকদের ওপর হামলা/ হত্যা করে অন্যদেশকে দোষারোপ) থাকার অভিযোগ করেছেন।

ওই ভিডিও বার্তায় পান্নুন আরো বলেন, পাকিস্তান নামের অর্থ 'পবিত্র ভূমি। ২ কোটি শিখ পাকিস্তানের সাথে দাঁড়িয়ে আছে এবং ভারত পাকিস্তান আক্রমণ করার সাহস রাখে না।

খালিস্তান আন্দোলনের নেতা পান্নুন হুঁশিয়ার করে বলেন, ‘আমাদের ঐতিহ্য হলো আমরা কখনও আক্রমণ শুরু করিনি, আর করবও না। যেই আমাদের আক্রমণ করেছে সে বাঁচেনি, সে ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ হোক’ তিনি বলেন।

গুরপতবন্ত সিং আরো বলেন, তারা মোদী, অজিত ডোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের আওতায় আনবেন।

পহেলগামের ঘটনার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে তারা তাদের নিজস্ব হিন্দুদের হত্যা করেছে এবং এই আক্রমণের লক্ষ্য ছিল রাজনৈতিক লাভ এবং ভোটে জেতা।

এমএস

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ