হোম > বিশ্ব

ইরানে সামরিক হস্তক্ষেপের বিরোধী বেশিরভাগ মার্কিনি

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইরানে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক। ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিৎ কিনা, এ বিষয়ে একটি জরিপ চালায় ইউগভ। জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ নাগরিক মনে করেন, ইরান-ইসরাইল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জড়ানো উচিৎ নয়।

আল জাজিরা জানায়, জরিপে অংশ নেওয়া মাত্র ১৬ শতাংশ মানুষ ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের পক্ষে। আর দ্বিধান্বিত ২৪ শতাংশ মানুষ। ডেমোক্র্যাটদের মধ্যে যারা মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছেন তাদের সংখ্যা ৬৫ শতাংশ। আর রিপাবলিকানদের সংখ্যা ৫৩ শতাংশ। প্রায় ৬১ শতাংশ এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।

জরিপে আরো দেখা যায়, দেশটির প্রায় অর্ধেক মানুষ ইরানকে যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করে। আর ২৫ শতাংশ বলছে, দুই দেশের সম্পর্ক ঠিক বন্ধুত্বপূর্ণ নয়।

এরআগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন কক্ষে এক জরুরি বৈঠক করেছেন। বৈঠকটি এক ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়। এ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল, একান্ত মিত্র ইসরাইলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে কি না সেটি।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তারা ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টসহ মার্কিন গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

কয়েকদিন ধরে ইরান ও ইসরাইলের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার