হোম > বিশ্ব

গাজা শান্তি পরিকল্পনায় রাজি হামাস-ইসরাইল: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার ‘প্রথম দফায়’ রাজি হয়েছে হামাস ও ইসরাইল। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস এবং ইসরাইল আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে।

ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, শান্তি চুক্তির অর্থ হল খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরাইল গাজা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করবে। এটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ।

গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। ইসরাইল ও হামাস দুই পক্ষই ট্রাম্পের পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার নিন্দা জানাল লেবানন

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ বাংলাদেশি আহত

পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা হলেন তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

তৃণমূল কংগ্রেসের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিল মমতা

পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে ইরান: ট্রাম্প

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ১৭ সন্ত্রাসী নিহত

রুশ হামলার পর ইউক্রেনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার নিন্দা জানাল কাতার

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল দায়ী: ইরান