হোম > বিশ্ব

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

আতিকুর রহমান নগরী

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলের সুফান বুরি প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দুইজন।

দেশটির মধ্যাঞ্চলে স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল-আরারিয়া।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর পুড়ে যাওয়া ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

পুলিশ প্রধান ওয়ানচাই খাওরাম বলেন, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে অভিযান চলছে। আমরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।

উল্লেখ্য, থাইল্যান্ডে এরকম কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ প্রায়শই ঘটে থাকে। বিশ্লেষকদের ধারণা দেশটিতে নিরাপত্তা বিধি কার্যকরভাবে দুর্বল থাকার কারণে প্রায়ই এমনটা ঘটে বলে মনে করা হয়।

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন