হোম > বিশ্ব

কাবুলের পরিবেশ আপাতত শান্ত, জানালেন বাসিন্দারা

আমার দেশ অনলাইন

বিবিসি আফগান সার্ভিসের সাংবাদিক হাফিজুল্লাহ মারুফ বলেছেন, আফগানিস্তানের কিছু কিছু এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কাবুলের বেশ কয়েকজন বাসিন্দা এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি কান্দাহার ও নানগারহার প্রদেশের প্রদেশের মানুষের সঙ্গেও কথা বলেছেন।

তারা জানিয়েছেন যে, ‘পরিস্থিতি আপাতত শান্ত বলে মনে হচ্ছে, যদিও সীমান্তের দু’দিকেই উচ্চ সতর্কতা জারি রয়েছে।’

এক তালেবান সামরিক মুখপাত্র মারুফকে জানান, ‘যদি আমাদের ওপর হামলা চালানো হয়, আমরা জবাব দেব। কিন্তু আপাতত আমরা সংঘর্ষ শুরু করব না’।

কাবুলে এখন সকাল। রাজধানীর বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধ বিমানের শব্দ তারা শুনতে পাচ্ছেন না।

কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। তবে এই মুহূর্তে কিছুটা হলেও শান্তির পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন কাবুলের বাসিন্দারা।

সূত্র: বিবিসি বাংলা

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান

লেবাননে যুদ্ধবিরতি শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক সুযোগ: নেতানিয়াহু

যুদ্ধবিরতির খবরে ইসরাইলিদের মধ্যে হতাশা

যাদের ওপর নতুন করে ভিসা বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, শিশুসহ নিহত ১৭

শিগ্‌গিরই শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ: ট্রাম্প

ইরান চুক্তি হলে পাকিস্তান সফরের ইঙ্গিত ট্রাম্পের

যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার খবরে তেলের দামে পতন

যুদ্ধবিরতি শুরুর এক ঘণ্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ, দক্ষিণ লেবাননে গোলাবর্ষণ