হোম > বিশ্ব

গাজা নিয়ে সেনাবাহিনীকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর নতুন নির্দেশ

আতিকুর রহমান নগরী

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। শনিবার গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি সেনাবাহিনীকে সব টানেল ধ্বংস করার নির্দেশ দেন তিনি।

রোববার (২৬ অক্টোবর) তুরস্তভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে কাটজ লিখেছেন, আমাদের সৈন্য ও সম্প্রদায়ের সুরক্ষার পাশাপাশি আমি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ)কে আমাদের নিয়ন্ত্রণাধীন ‘ইয়োলো লাইনে অবস্থিত টানেল ধ্বংস করতে নির্দেশ দিয়েছি।

কাটজ পোস্টে আরো জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের বিশেষ দূত ও সেন্টকম কমান্ডারদের সঙ্গে আলোচনার পরই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেছেন, এই আলোচনার মূল লক্ষ্য হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং ‘টানেলগুলোর সম্পূর্ণ ধ্বংস ও হামাসকে নিরস্ত্র করা।’

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জানান, ‘গাজায় আমাদের যোদ্ধারা হামাসের বিরুদ্ধে যে মহান বিজয় অর্জন করেছে, সেটিকে পূর্ণতা দিতে গাজার নিরস্ত্রীকরণ এবং ৬০ শতাংশ অবশিষ্ট টানেলের ধ্বংসই এখন মূল কৌশলগত লক্ষ্য।

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টিকে কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত