হোম > বিশ্ব

ইসরাইল কেবল শক্তির ভাষা বোঝে: হিজবুল্লাহ মহাসচিব

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, দখলদার ইসরাইল কেবল শক্তির ভাষাই বোঝে। ২০০৬ সালের যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ‘বিজয়ের’ বার্ষিকীতে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘হিজবুল্লাহ দুজন ইসরাইলি সেনাকে বন্দি করার পর ২০০৬ সালের যুদ্ধ শুরু হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ইসরাইলি কারাগার থেকে অপহৃত লেবানিজদের মুক্তি নিশ্চিত করা।’

নাইম কাসেম বলেন, লেবানিজ বন্দিদের মুক্তি নিশ্চিত করার জন্য সব যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইসরাইলি সেনাদের অপহরণ করা হয়েছিল।

তিনি বলেন, ‘ইসরাইলের কারাগারে থাকা আমাদের বন্দিদের আমরা পরিত্যাগ করব না—এই প্রতিশ্রুতি পূরণের জন্য এ পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী

সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

ফ্রান্সে বিক্ষোভের আগুন, মাঠে ৭০ হাজার পুলিশ

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা ও নতুন নির্বাচনের শঙ্কার পূর্বাভাস

কলকাতা বিমানবন্দরে পরপর দুদিন বোমাতঙ্ক

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তারক্ষী ব্যাপক সংঘর্ষ, ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান

মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ, এরপর যা হলো

বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণের দাবিতে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

স্পেনে আত্মপরিচয় খুঁজে পাচ্ছেন মুসলিমরা