হোম > বিশ্ব

সুদানে ৪৬ শিশুসহ ১১৬ জনকে হত্যা করল আরএসএফ

আতিকুর রহমান নগরী

রাজধানী খার্তুমে বিধ্বংস সামরিক যানের পাশে আরএসএফ সদস্যরা। ছবি : রয়টার্স

সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় ৪৬ শিশুসহ ১১৬ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ করদোফান রাজ্যের কালোগি এলাকার একটি প্রাক-প্রাথমিক স্কুল ও অন্যান্য স্থানে এ হামলা চালানো হয়।

শনিবার কালোগি এলাকার নির্বাহী পরিচালক আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

সরকার-সমর্থিত সুদানি সশস্ত্র বাহিনীর (এসএএফ) দুটি সামরিক সূত্র আলজাজিরাকে জানিয়েছেন, আরএসএফ গত বৃহস্পতিবার কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছিল। সেখানে সহায়তা করতে আসা বেসামরিক লোকজনকেও পরে হত্যা করা হয়।

সূত্র জানিয়েছে, কারদোফান শহরের হাসপাতাল এবং একটি সরকারি ভবনেও বোমা হামলা চালানো হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে হতাহতের খবর প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে যে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

সুদানে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে বলেছেন, ‘স্কুলে শিশুদের হত্যা করা, শিশু অধিকারের ভয়াবহ লঙ্ঘন।’

তিন সব পক্ষকে ‘অবিলম্বে এই আক্রমণ বন্ধ করার এবং মানবিক সহায়তার জন্য নিরাপদ, বাধাহীন প্রবেশাধিকার’ নিশ্চিতের আহ্বান জানান।

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

সিরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কম নজিরবিহীন

ইউক্রেনকে নিজস্ব অস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন

পৃথিবীর অতিরিক্ত তাপের ৯০ শতাংশেরও বেশি শোষণ করে সমুদ্র

যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান