হোম > বিশ্ব > আমেরিকা

কোস্টারিকার নতুন প্রেসিডেন্ট হলেন লরা ফার্নান্দেজ

আমার দেশ অনলাইন

কোস্টারিকার নব নির্বাচি প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজ।

কোকেন বাণিজ্য ঘিরে সহিংসতা কঠোরভাবে দমনের প্রতিশ্রুতি দিয়ে ডানপন্থী রাজনীতিবিদ লরা ফার্নান্দেজ কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববারের নির্বাচনে ভূমিধস জয় পেয়ে তিনি ক্ষমতায় আসছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সান হোসে থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে রান-অফ এড়ানোর সীমা অতিক্রম করায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থী অর্থনীতিবিদ আলভারো রামোস পরাজয় স্বীকার করেন। ভোটকেন্দ্রের ৮১ দশমিক ২৪ শতাংশ ফল গণনা শেষে বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো শাভেসের রাজনৈতিক উত্তরসূরি ফার্নান্দেজ পেয়েছেন ৪৮ দশমিক ৯৪ শতাংশ ভোট, আর রামোস পেয়েছেন ৩৩ দশমিক ০২ শতাংশ।

প্রাথমিক ফল ঘোষণার পরপরই দেশজুড়ে ফার্নান্দেজের সার্বভৌম জনগণ পার্টির সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। রাজধানী সান হোসেসহ বিভিন্ন শহরে তারা কোস্টারিকার জাতীয় পতাকা নেড়ে বিজয় উদ্‌যাপন করেন। সমর্থকদের কণ্ঠে শোনা যায় ‘ভিভা রদ্রিগো চাভেস’ স্লোগান, যা ফার্নান্দেজের রাজনৈতিক পথপ্রদর্শকের প্রতি ইঙ্গিত করে।

রাজধানীতে দলের আনুষ্ঠানিক নির্বাচনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় ৩৯ বছর বয়সী ফার্নান্দেজ বিদায়ী প্রেসিডেন্ট চাভেসকে আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, কোস্টারিকাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাধীনতা ও জনগণের অগ্রগতির পথে এগিয়ে নিতে তিনি নিরলসভাবে কাজ করবেন।

৫২ লাখ মানুষের দেশ কোস্টারিকা দীর্ঘদিন ধরে মধ্য আমেরিকায় স্থিতিশীলতা ও গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বৈশ্বিক মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্রে পরিণত হওয়ায় সহিংসতা বেড়েছে। মেক্সিকান ও কলম্বিয়ান কার্টেলগুলোর প্রভাবের কারণে গত ছয় বছরে হত্যার হার ৫০ শতাংশ বেড়ে প্রতি এক লাখে ১৭ জনে দাঁড়িয়েছে।

অপরাধ দমনে অনুপ্রেরণা হিসেবে ফার্নান্দেজ এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলের কঠোর নীতির কথা উল্লেখ করেছেন। বুকেলেই প্রথম বিদেশি নেতা হিসেবে তাকে অভিনন্দন জানান।

বিশ্লেষকদের মতে, ফার্নান্দেজের এই জয় লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির উত্থান আরও জোরালো হওয়ার ইঙ্গিত দেয়। তবে তার সমালোচকদের আশঙ্কা, ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের চেষ্টা হতে পারে। এসব আশঙ্কা নাকচ করে ফার্নান্দেজ বলেছেন, তিনি কোস্টারিকার গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এসআর

এপস্টেইন ফাইলস ঘিরে এবার আলোচনায় মামদানির মা মীরা নায়ার

যুক্তরাষ্ট্রে কেনেডি সেন্টার বন্ধের ঘোষণা ট্রাম্পের, সাংস্কৃতিক অঙ্গনে বিতর্ক

কিউবার ‘সর্বোচ্চ পর্যায়ের’ নেতৃত্বের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

এপস্টেইনের নথিতে এবার এলো ক্লিনটন দম্পতির নাম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি

ইরানে আজ থেকেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল খাতে চীনা বিনিয়োগে ট্রাম্পের সবুজ সংকেত

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরে বিক্ষোভে হস্তক্ষেপ না করতে আইসিইকে নির্দেশ ট্রাম্পের

দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দিদের সাধারণ ক্ষমা, দমন-পীড়নের যুগ শেষে দেশজুড়ে স্বস্তি