হোম > বিশ্ব > আমেরিকা

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েনের ইঙ্গিত ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি আরো জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ইসরাইলি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরীসহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

ইসরাইলের চ্যানেল টুয়েলভকে ট্রাম্প জানান, বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে এবং উভয় পক্ষই সামরিক সংঘাত এড়াতে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

ট্রাম্প গত গ্রীষ্মে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে বলেন, সে সময় তেহরান তার কঠোর অবস্থানকে গুরুত্ব দেয়নি। তিনি বলেন, ‘শেষবার তারা বিশ্বাস করেনি যে আমি সেটা করব, তারা পরিস্থিতি ভুলভাবে মূল্যায়ন করেছিল।’

উল্লেখ্য, ওই হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যেই চালানো হয়েছিল। ট্রাম্প বলেন, বর্তমান আলোচনা আগের চেয়ে ‘খুবই ভিন্ন’, যা থেকে বোঝা যায়—এবার ইরান চুক্তিতে পৌঁছাতে আরও বেশি আগ্রহী।

তিনি আরো দাবি করেন, ইরান খুবই মরিয়া হয়ে একটি চুক্তি চায়, তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। ট্রাম্প বলেন, ‘হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাব, নয়তো আগের মতো খুব কঠিন কিছু করতে হবে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, সামগ্রিক সামরিক প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: আল আরাবিয়া

পশ্চিম তীর দখলে ইসরাইলি পদক্ষেপে ট্রাম্পের বিরোধিতা

কিউবাকে সহায়তায় প্রস্তুত চীন

মেক্সিকোয় খনি থেকে অপহৃত ৫ জনের লাশ উদ্ধার

প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানবিরোধী অভিযানে মার্কিন হামলা, নিহত ২

নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের, কঠোর ভোটব্যবস্থার দাবি

এবার ভারত মহাসাগরে জাহাজ জব্দ করল মার্কিন নৌবাহিনী

চাঁদে শহর গড়ার পরিকল্পনা করছেন ইলন মাস্ক

মার্কিন চাপে বিমানের জ্বালানি সরবরাহ স্থগিত করছে কিউবা

বছর শেষে যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং: ট্রাম্প

ভেনেজুয়েলায় মুক্তি পেলেন তিন শীর্ষ বিরোধী নেতা