হোম > বিশ্ব > আমেরিকা

যে কোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরান যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। খবর আলজাজিরার।

তেহরানে অনুষ্ঠিত রাষ্ট্রদূত ও বিদেশি কূটনৈতিক মিশনের প্রধানদের এক সমাবেশে তিনি বলেন, ইরান সবসময় স্বার্থভিত্তিক কূটনীতিতে বিশ্বাস করে এবং চলমান সংকট সমাধানে সে অনুযায়ী ভূমিকা রেখে আসছে।

গারিবাবাদি জানান, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে তার পরিকল্পনা পেশ করেছে, এবং এখন কূটনীতির পথ বেছে নেওয়া বা সংঘাতমূলক পন্থা অব্যাহত রাখার সিদ্ধান্ত আমেরিকার হাতে।

তিনি আরো বলেন, ‘নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরান উভয় পথের জন্যই প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের সংশয় ও অবিশ্বাস সবসময়ই থাকবে, এর পাশাপাশি কূটনীতির পথে নিজেদের সততা সর্বদা বজায় রাখবে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ পরিচালনায় ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই যুদ্ধ ৮ এপ্রিল থেকে স্থগিত রয়েছে।

মহাকাশে আয়না বসিয়ে রাতেও রোদ বিক্রির পরিকল্পনা

আলাস্কার সিনেট নির্বাচনকে ‘জালিয়াতি’ বললেন ট্রাম্প

প্রতিবছর ইসরাইলকে দেওয়া ৪০০ কোটি ডলার সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কেন শত শত কোটি ডলার ঢালছেন ধনকুবের ও ব্যবসায়ীরা

যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক কেন গাধা ও হাতি

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কোন পথে

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প, জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হলে অভিশংসনের মুখে পড়তে পারেন পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ভোটকেন্দ্রে লাইনে জড়ো হচ্ছে ভোটাররা

যুক্তরাষ্ট্রেকে আধিপত্যবাদী ও একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোভাব বাদ দিতে হবে: ইরান