হোম > বিশ্ব > আমেরিকা

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রতিপক্ষের তোলা ‘মুসলিম ব্রাদারহুড’ (Muslim Brotherhood) সংশ্লিষ্টতার অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে রসিকতায় জবাব দিয়েছেন ডা. আবদুল আল-সাইয়েদ।

মিশিগান অঙ্গরাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনে জয়লাভের পর এক বক্তব্যে নিজের পারিবারিক পরিচয় ও ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কড়া সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।

বক্তব্যে আল-সাইয়েদ রসিকতা করে বলেন, ‘আমার একজন ভাই আছে, সে মুসলিম; আর তার সাথে আমার একটি ‘মুসলিম ব্রাদারহুড’ (মুসলিম ভ্রাতৃত্ব) রয়েছে। এটুকুই—কারণ আমরা দুজনই মুসলিম এবং সে আমার নিজের ভাই!’

নির্বাচনি প্রচারণার সময় তার মিশরীয় বংশোদ্ভূত পারিবারিক পটভূমি এবং মুসলিম পরিচয়কে কেন্দ্র করে রিপাবলিকান শিবির ও ট্রাম্পপন্থিরা তাকে চরমপন্থি সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’-এর সঙ্গে জড়ানোর চেষ্টা করেছিল। সেই প্রচারণাকে ভিত্তিহীন ও বিদ্বেষমূলক আখ্যা দিয়ে তিনি স্পষ্ট করেন, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা আড়াল করতেই এমন অপপ্রচার চালানো হয়েছিল।

তিনি বলেন, আমার নাম কিংবা আমার ধর্মীয় বিশ্বাস—কোনোটিই আমেরিকানদের পেট্রোল বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণ নয়।

এদিকে আল-সাইয়েদের এই বক্তব্য ও রসিকতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন রক্ষণশীল মহল। ফক্স নিউজে এক প্রতিক্রিয়ায় ট্রাম্পের সাবেক ডেপুটি কমিউনিকেশনস ডিরেক্টর রোমা ডাভি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, একজন নবনির্বাচিত সিনেটরের জন্য সংবেদনশীল বিষয় নিয়ে এ ধরনের রসিকতা একেবারেই বেমানান।

তবে সব ধরনের ধর্মীয় আক্রমণ ও নেতিবাচক প্রচারণাকে পাশ কাটিয়ে মিশিগানে প্রায় ৭ থেকে ৮ পয়েন্টের ব্যবধানে রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে মার্কিন সিনেটের সদস্য হিসেবে ইতিহাস গড়েন আবদুল আল-সাইয়েদ।

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প