হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মিশিগানের গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে (ইজেক্ট) যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ।

বিমানটি মিশিগানের আলপেনায় অবস্থিত এয়ার ন্যাশনাল গার্ডের কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করেছিল।

দুর্ঘটনাটি আবাসিক এলাকার কাছে ঘটলেও কোনো বেসামরিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিমান বিধ্বস্ত হওয়ার পর বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ায় দুর্ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান খালি করার নির্দেশ দেওয়া হয়। রাত ৯টা ৪৪ মিনিটে ওই নির্দেশ প্রত্যাহার করা হয়।

সূত্র: এনবিসি নিউজ

আরএ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, মৃতের সংখ্যা বেড়ে ৪

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

যেভাবে পাল্টে যাচ্ছে নতুন প্রজন্মের মুসলিমদের রাজনৈতিক ভূমিকা

ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল আদালত

গাজায় ইসরাইলি অপরাধে মার্কিন মদত বন্ধের দাবি রাশিদা তালিবের

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম ১০ ডলার, অচল পাম্পের ডিসপ্লে!

নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি