হোম > বিশ্ব > আমেরিকা

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সদস্য নির্বাচিত আবদুল আল-সাইয়েদ। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাথায় ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক তহবিল সংগ্রহকারী সংগঠন চালু করেছেন আবদুল আল-সাইয়েদ। নির্বাচনি প্রচারে বারবার ব্যবহার করা আরবি শব্দ ‘হাবিবি’ থেকেই সংগঠনটির নামকরণ করেছেন তিনি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে সংগঠনটির নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ওই নথির ছবি ছড়িয়ে দেন।

রাজনৈতিক অ্যাকশন কমিটি বা পিএসি কোনো রাজনীতিকের নিজস্ব নির্বাচনি প্রচার সংস্থা থেকে আলাদা। এ ধরনের সংগঠন নির্বাচনে নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন বা বিরোধিতা করতে অর্থ সংগ্রহ ও ব্যয় করে।

আরবি ‘হাবিবি’ শব্দের অর্থ ‘আমার প্রিয়’ বা ‘প্রিয়জন’। নির্বাচনি প্রচারের পুরো সময় শব্দটি ব্যবহার করেছেন আল-সাইয়েদ। কখনো কখনো তার বিরোধীরা শব্দটি অবজ্ঞা বা ব্যঙ্গের সুরেও ব্যবহার করেছেন।

একবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে আল-সাইয়েদ বলেছিলেন, ‘জেডি, হাবিবি, কী অদ্ভুত পরিহাস—সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী জানুয়ারিতে তোমাকেই আমাকে শপথ পড়াতে হবে।’

নির্বাচনি প্রচারের সময় তার অনেক সমর্থক ‘হাবিবি আবদুল’ লেখা টি-শার্ট পরে সমাবেশে যোগ দিতেন। অন্যদের হাতে দেখা যেত ‘ইনশাআল্লাহ’ ও ‘আলহামদুলিল্লাহ’—এমন আরবি শব্দ লেখা ব্যানার। বক্তব্যেও এসব শব্দ ব্যবহার করেন আল-সাইয়েদ।

‘হাবিবি পিএসি’ চালুর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ উদ্যোগটির প্রশংসা করেছেন, আবার অনেকে তাকে অবমাননাকর ও বর্ণবাদী শব্দ ব্যবহার করে আক্রমণ করেছেন।

সূত্র: নিউ আরব

এমএমআর

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ