হোম > বিশ্ব > আমেরিকা

অভিবাসন দমন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মিনেসোটার মামলা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য কর্তৃপক্ষ। মিনিয়াপোলিসে গত সপ্তাহে এক ফেডারেল এজেন্টের গুলিতে এক নারী বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে সোমবার এ মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন এই রাজ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিবাসন কর্মকর্তাদের উপস্থিতি অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যা রাজ্যবাসীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে।

এক সংবাদ সম্মেলনে এলিসন বলেন, ফেডারেল সরকারের হাজার হাজার কম প্রশিক্ষিত, সশস্ত্র ও আগ্রাসী এজেন্ট স্থানীয় সম্প্রদায়ে মোতায়েন করা হয়েছে। তার দাবি, এই পদক্ষেপ রাজ্যকে আরও অনিরাপদ করে তুলেছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য, বৈচিত্র্য ও গণতান্ত্রিক অবস্থানের কারণে মিনেসোটাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সংবিধান ও ফেডারেল আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এলিসনের ভাষায়, এটি কার্যত রাজ্যের ওপর একটি ফেডারেল আক্রমণের শামিল।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে অভিযোগ করেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন দমনের কর্মসূচির অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে মিনেসোটাকে লক্ষ্য করছেন, কারণ রাজ্যটিতে ডেমোক্র্যাটদের নেতৃত্ব রয়েছে।

এসআর

তেল অবরোধে অন্ধকারে কিউবা, দখলের হুমকি ট্রাম্পের

চীন সফর নিয়ে বিলম্বের কারণ জানালেন ট্রাম্প

ট্রাম্প-শি বৈঠক কি শেষ পর্যন্ত হবে?

যুক্তরাজ্যের উৎসাহের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া উচিত ছিল: ট্রাম্প

মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প

ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

ভারতের ‘র’ ও আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের

হরমুজ প্রণালি ‘শত্রুদের জন্য বন্ধ’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প

পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরাইল