হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজ প্রণালি খুলতে না পেরে মুখরক্ষার চেষ্টা করছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের অব্যাহত প্রতিরোধের মুখে হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল স্বাভাবিক করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এমন একটি সমঝোতার পথ খুঁজছেন, যা দেশের জনগণের কাছে তার মুখরক্ষা নিশ্চিত করতে পারে।

তেহরানভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলি আকবর দারেইনি বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তাৎক্ষণিক কোনো চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, চীন সফরের আগে ট্রাম্প ইরানের সঙ্গে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে চেয়েছিলেন। বিশেষ করে সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আশা করেছিলেন তিনি। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি।

দারেইনির ভাষ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী লবির পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে, ইরানের ওপর হামলা চালালে তেহরান দ্রুত পিছু হটবে। কিন্তু বাস্তবে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করেনি।

তিনি আরও বলেন, ইরান শুধু সামরিক চাপেই নতি স্বীকার করবে না, বরং নিজেদের অবস্থানে অনড় থাকবে। ফলে ওয়াশিংটনের জন্য পরিস্থিতি এখন আরো জটিল হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে চলমান অচলাবস্থা শুধু যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কেই উত্তেজনা বাড়াচ্ছে না, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। এই বাস্তবতায় ট্রাম্প প্রশাসন সামরিক সমাধানের পরিবর্তে রাজনৈতিক সমঝোতার পথ খুঁজতে বাধ্য হতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ফ্লাইট ৬৫৫ থেকে আজও যুক্তরাষ্ট্রে দায়মুক্তির সংস্কৃতি বহাল

পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিশ্ব নিরাপত্তার দায়িত্ব রাশিয়া-যুক্তরাষ্ট্রের: পুতিন

আমেরিকার স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রকে অপদস্থ করা মানুষটিকে স্মরণ করছে বিশ্ব

জেন-জি প্রজন্ম অলস ও ‘লিবারেল’ আদর্শে আচ্ছন্ন: ক্যারোলিন লেভিট

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহ, রোববার থেকে তাপমাত্রা আরো বাড়ার শঙ্কা

যেসব অঞ্চল কিনে বর্তমান মানচিত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, বাড়িঘর ছাড়ছে হাজার হাজার মানুষ

মিশিগান সিনেট নির্বাচনে আল সাইয়েদকে সমর্থন দিলেন ওকাসিও কর্তেজ

ইসরাইলের সমালোচনাই এখন মার্কিন রাজনীতিতে সাফল্যের রেসিপি

গুগলকে দিতে হবে ৪.১ বিলিয়ন ইউরো জরিমানা