হোম > বিশ্ব > আমেরিকা

প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানবিরোধী অভিযানে মার্কিন হামলা, নিহত ২

আমার দেশ অনলাইন

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌযানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন দক্ষিণ কমান্ড। সোমবার দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই শাখা। হামলায় দুজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

মার্কিন দক্ষিণ কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে জানায়, অভিযানে দুজন ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং এক ব্যক্তি প্রাণে বেঁচে গেছে। জীবিত ব্যক্তিকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করতে জানানো হয়েছে।

দক্ষিণ কমান্ড জানায়, সোমবারের এই হামলাসহ মাদক চোরাচালানবিরোধী অভিযানে এখন পর্যন্ত মোট ৩৮টি হামলা চালানো হয়েছে। এসব অভিযানে নিহতের সংখ্যা অন্তত ১৩০ জনে পৌঁছেছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী।

মাদক পাচার দমনে সমুদ্রপথে নজরদারি ও সামরিক অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩